আমাদের জীবনে অর্থনীতির ব্যবহার আছে প্রায় সব ক্ষেত্রে। বিষয়টি একজন শিক্ষার্থীকে যুক্তিসংগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থনীতি–বিষয়ক জ্ঞান প্রয়োগ করে যেকোনো সিদ্ধান্ত আরও ভালোভাবে নেওয়া যায়। পড়ালেখাটা শুধুই সংখ্যা, লেখচিত্র, হিসাব–নিকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থনৈতিক জ্ঞান কাজে লাগিয়ে কীভাবে মানুষের জীবনযাপনকে আরও উন্নত করা যায়, সেটাই আমরা শেখাতে চেষ্টা করি। অর্থনীতি হলো ভিত্তি; আর বিপণন, ব্যবস্থাপনা, আর্থিক সংস্থানের মতো বিষয়গুলো হলো এর শাখা-প্রশাখা। অর্থনীতি ঠিকঠাক বুঝতে পারলে এসব বিষয় বোঝা সহজ হয়ে যায়। কোনো একটি দেশের অর্থনীতি কীভাবে কাজ করে ও করা উচিত, অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে আমাদের দেশের অর্থনৈতিক খাতে কী ধরনের পরিবর্তন আনা যায়, স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলো দক্ষতার সঙ্গে কীভাবে পরিচালনা করা যায়, কীভাবে কম খরচে বেশি মুনাফা লাভ করা যায়—এ সম্পর্কে অর্থনীতির ছাত্রছাত্রীরা ধারণা পান। এ ছাড়া ব্যক্তিগতভাবে সীমিত উৎস দিয়ে নিজেদের ঘরোয়া বাজেট, খরচ ও আয়কে কীভাবে আরও উন্নত করা যায়, তাও জানা যায় অর্থনীতি পড়ে।
অর্থনীতি বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি?
মানবিক বিভাগে আইনের পরে ভালো বিষয় হিসেবে অর্থনীতি বা ইকোনমিকস ধরা হয়। যারা ইকোনমিকস নিয়ে অনার্স পড়বেন ভাবছেন বা যারা ইতিমধ্যে ইকোনমিকস নিয়ে অনার্স পড়ছেন তারা অবশ্যই আজকের আর্টিকেল পুরোটা পড়বেন। আমাদের সাইটে অনেকেই জানতে চায় অর্থনীতি নিয়ে পড়ে ক্যারিয়ার কি,ইকোনমিকস নিয়ে অনার্স পড়ে কি জব পাওয়া যায়, কেন পড়ব অর্থনীতি, কি হবে অর্থনীতি পড়ে এই সব উত্তর পাবেন আমাদের আজকের আর্টিকেলে।
অর্থনীতি নিয়ে অনার্স পড়ার জন্য কি যোগ্যতা লাগে?
উত্তরঃ আপনি যদি অর্থনীতি নিয়ে অনার্স পড়তে চান তাহলে আপনি যেকোনো গ্রুপ থেকে ইকোনোমিক নিয়ে পড়তে পারেন। তবে আপনি যদি মানবিক বিভাগের হোন তাহলে অর্থনীতি নিয়ে অনার্স পড়ার ক্ষেত্রে আপনি বিশেষ অগ্রাধিকার পাবেন।
কেন অর্থনীতি পড়ব ?
উত্তরঃ আপনি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হোন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইন বিভাগে সুযোগ না পান,তাহলে আপনি অর্থনীতি বা ইকোনমিকস নিয়ে পড়তে পারেন।
কি পড়ানো হয়?
অর্থনীতি পড়ে কি জানা যায়?
উত্তরঃ অর্থনীতিতে অনার্স পড়ে,আপনি একটি দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থার উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো নিয়ে জানতে পারবেন। তাছাড়া দেশের মুদ্রাস্ফীতি, মুদ্রার মান হ্রাস বৃদ্ধি ইত্যাদি নিয়ে জানতে পারবেন।
বিশেষ নির্দেশনা কি?
অর্থনীতিতে পড়ার আগে প্রস্তুতির জন্য সব বিষয়েই যে ভালো দখল থাকতে হবে, তা কিন্তু নয়। অর্থনীতির ভালো বইগুলো প্রায় সবই ইংরেজিতে লেখা, তাই ইংরেজিতে দখল থাকলে বিষয়গুলো সহজে রপ্ত করা যায়। আর যেহেতু অর্থনীতিতে প্রচুর পরিসংখ্যান ও অঙ্কের ব্যবহার রয়েছে তাই অঙ্কের ভিতটাও শক্ত থাকা দরকার। খুব যে ভালো হতে হবে তা-ও নয়। কিন্তু অঙ্ককে ভয় পেলে অর্থনীতি বিষয়টা বেছে না নেওয়াই ভালো। তবে বিশ্ববিদ্যালয়বেদে বাংলা মাধ্যমও রয়েছে যেমনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়।
অর্থনীতি বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি?
উত্তরঃ অর্থনীতি বা ইকোনমিকস নিয়ে অনার্স পড়ে আপনি মানবিক বিভাগের বিষয় পড়েও ভালো সিজিপিএ তুলতে পারবে। মানবিক বিভাগের একমাথ অর্থনীতি বিভাগেই ভালো সিজিপিএ তোলা যায়। সেক্ষেত্রে কারো কারো মনে অর্থনীতির ছাত্রছাত্রী ব্যাংক জবে অগ্রাধিকার পায় অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে। আসলে বাংলাদেশ ব্যাংকে অর্থনীতির ছাত্রছাত্রীদের জন্য আলাদা সেক্টর রয়েছে।
অর্থনীতি পড়ে কি ব্যাংকে জব করা যায়?
উত্তরঃ ব্যাংক জব ও ব্যাংকের কাজ সব বিবিএ পড়ুয়াদের জন্য প্রযোজ্য হলেও ইতিমধ্যে অনেক ইকোনমিকস পড়ুয়া স্টুডেন্ট ব্যাংকে জব করে। আসলে তারা তাদের যোগ্যতা দিয়েই এই সেক্টরে আছে।
বিবিএ আর ইকোনমিকস কি একই?
উত্তরঃ মোটেও না। ইকোনোমিক্স অনার্সে বিবিএ'র কয়েকটা কোর্সের খন্ড অংশ পড়ানো হয়। খন্ড অংশ পড়েই বিবিএ নিয়ে সবজান্তা হওয়া যায়না।
ইকোনমিকস পড়ে কি বিসিএস ক্যাডার হওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ,ইকোনোমিক পড়ে আপনি বিসিএস ক্যাডার হতে পারেন। যেহেতু ইকোনমিকস বিভাগের স্টুডেন্টদের সিজিপিএ ভালো থাকে সেহেতু তারা বিসিএসে অগ্রাধিকার পায়।
অর্থনীতি নিয়ে অনার্স পড়ে কি শিক্ষক নিবন্ধন দেয়া যায়?
উত্তরঃ হ্যাঁ, অর্থনীতি নিয়ে পড়ে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারেন।
অর্থনীতি পড়ে ভালো ফলাফল করা যায়?
উত্তরঃ মানবিকের অনার্স বিষয়ের মধ্যে ইকোনমিকস একমাত্র বিষয় যেখানে ম্যাথম্যাটিকস থাকে। যারা কিনা পরীক্ষায় ক্যালকুলেটর ব্যাবহার করে। ফলে তাদের সিজিপিএ তুলনামূলক ভালো থাকে।
অর্থনীতি পড়ে কি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায়?
উত্তরঃ যেহেতু ইকোনমিকস পড়ে ভালো সিজিপিএ তোলা যায়। সেহেতু আপনি ইকোনমিকস পড়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন।
ইকোনমিকস পড়ে প্রাইভেট জব করা যায়?
উত্তরঃ আপনার যদি ভালো লিংক থাকে তাহলে আপনি ইকোনোমিকস পড়েও ভালো প্রাইভেট জব করতে পারেন।
বাংলাদেশের পেক্ষাপটে অর্থনীতি বিষয় আগে ততটা জনপ্রিয় ছিলনা। নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনুস স্যার নোবেল পাওয়ার পরেও অর্থনীতি বিষয়ে অনার্স করা শিক্ষার্থী বাড়তে থাকে। ব্যাংক আর অর্থনীতি বিষয়ে পার্থক্য আছে। ব্যাংকে জব করতে হলে আপনাকে প্রতিটা হিসেবে ডেবিট ক্রেডিট দিক মেলাতে হবে। বিবিএ বা কমার্সের স্টুডেন্টদের শুরুই হয় ডেবিট ক্রেডিট মিলিয়ে। এখানে অর্থনীতি স্টুডেন্ট হিসেবে ব্যাংক জবে অগ্রাধিকার ব্যাপারটা যাচ্ছেনা। অর্থনীতি বিভাগে বাংলাদেশ ব্যাংকের বড় আলাদা সেক্টর আছে। যেখানে দেয়ার অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করা হয় কিন্তু ব্যাংকের কাজে অর্থনীতি বিভাগ বিষয়টি যায়না।
আশাকরি আজকের আর্টিকেলে অর্থনীতি বা ইকোনোমিক নিয়ে আপনাদের যা যা প্রশ্ন ছিল সেগুলা জানতে পেরেছেন। আপনাদের মনে নতুন কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন।
Tags
ক্যারিয়ার