অর্থনীতি সংক্রান্ত সাধারণ জ্ঞান পর্ব-১

অর্থনীতি জিজ্ঞাসার ১ম পর্বে স্বাগতম, একজন অর্থনীতির শিক্ষার্থী হিসাবে একাডেমিক প্রশ্ন ও ভাইবা, জব প্রশ্ন ও ভাইবাসহ দৈনন্দিন জীবনে বিভিন্ন মৌলিক অর্থনীতি সংক্রান্ত প্রশ্নের উত্তর জেনে রাখা উচিৎ।  তারই ধারাবাহিকতায় আজ প্রাথমিক কিছু বিষয় নিয়ে নিচের প্রশ্নগুলো সাজানো হলো।

অর্থনীতির ইংরেজী প্রতিশব্দ কি?
উত্তরঃ Economics

অর্থনীতির জনক কে?
উত্তরঃ এ্যাডাম স্মিথ 

Economic শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ Economics শব্দটি গ্রিক শব্দ 'Oikonomia' থেকে এসেছ

Oikonomia শব্দের অর্থ কি?
উত্তরঃ গৃহস্থালী পরিচালনা

আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ পল অ্যান্থনি স্যামুয়েলসন

আধুনিক যুগে অর্থনীতিকে পৃথক কয়টি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়?
উত্তর: দুটি, যথা- ক) ব্যষ্টিক খ) সামষ্টিক

ব্যষ্টিক অর্থনীতির ইংরেজী প্রতিশব্দ কি?
উত্তরঃ Microeconomics

সামষ্টিক অর্থনীতির ইংরেজী প্রতিশব্দ কি?
উত্তরঃ Macroeconomics

কে অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক এ দুটি অংশে বিভক্ত করেন?
উত্তর: রাগনার ফ্রেশ, ১৯৩৩ সালে

অর্থনীতিতে ভোগ কি?
উত্তর: অভাব পূরণের উদ্দেশ্যে ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ নি:শেষ করা

সঞ্চয় কাকে বলে?
উত্তর: যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে ভোগের জন্য রেখে দেওয়া হয়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন